DCUS.online — by a student, for students · About · Accuracy Ledger
HomePapersSearchDashboard
DCUS.onlineDhaka Central University-English
Exam in ~97 days
Log inSign up

‹ ENH 409 — ELT: Approaches and Methods

Krashen's Monitor Model (SLA Theory)

3টি প্রশ্ন

ক্র্যাশেনের মনিটর মডেল

যত বেশি বছর repeat, তত বেশি probable — নিচে বছরসহ দেখুন।

## এক নজরে
Stephen Krashen-এর Monitor Model — SLA (Second Language Acquisition) তত্ত্বের সবচেয়ে প্রভাবশালী (এবং সবচেয়ে সমালোচিত) কাঠামো; পাঁচটা hypothesis-এর প্যাকেজ। PYQ-তে সরাসরি এসেছে — টার্মগুলো নির্ভুল চাই।

## পাঁচ hypothesis
- Acquisition–Learning: acquisition = অবচেতন, স্বাভাবিক (শিশুর মতো); learning = সচেতন নিয়ম-জানা; Krashen-এর দাবি: দুটো আলাদা ব্যবস্থা, learning কখনো acquisition হয় না (সবচেয়ে বিতর্কিত দাবি)
- Monitor: সচেতন learning-এর একমাত্র কাজ — output-এর সম্পাদক/পাহারাদার; শর্ত তিনটা: সময়, ফর্মে মনোযোগ, নিয়ম জানা
- Natural Order: ব্যাকরণ-কাঠামো অর্জিত হয় অনুমানযোগ্য ক্রমে — শেখানোর ক্রমে নয়
- Input (i+1): অর্জনের একমাত্র পথ comprehensible input — বর্তমান স্তর (i)-এর এক ধাপ ওপরে
- Affective Filter: উদ্বেগ-অনাগ্রহ-আত্মবিশ্বাসহীনতা = ফিল্টার উঁচু → ইনপুট আটকে যায়; শিথিল পরিবেশে ফিল্টার নামে

## সমালোচনা (উত্তরের দ্বিতীয় অর্ধ)
- acquisition/learning পরীক্ষা করে আলাদা করা যায় না (unfalsifiable — McLaughlin)
- output-এর ভূমিকা অস্বীকৃত — Swain-এর Output Hypothesis পাল্টা জবাব
- i+1 মাপা অসম্ভব — চক্রাকার সংজ্ঞা

## পরীক্ষার অ্যাঙ্গেল
৫টা hypothesis নাম+১-লাইন ব্যাখ্যা+১টা সমালোচনা = পূর্ণাঙ্গ উত্তর-কাঠামো; Natural Approach-এর প্রশ্নেও এই তত্ত্বই ভিত্তি।

Part C · Essayপ্রশ্ন 9ENH 409 · 2020

Discuss Krashen’s Monitor Model.

Part C · Essayপ্রশ্ন 7ENH 409 · 2019

Discuss Krasen’s monitor model.

Part C · Essayপ্রশ্ন 18ENH 409 · 2019

Discuss Krashen’s Monitor Model.