‹ ENH 408 — Continental Literature
হেনরিক ইবসেন
যত বেশি বছর repeat, তত বেশি probable — নিচে বছরসহ দেখুন।
## এক নজরে
Henrik Ibsen (1828–1906) — আধুনিক নাটকের জনক। সিলেবাসে A Doll's House (1879): Nora-র দরজা বন্ধ করার শব্দ — "the door slam heard round the world" — ইউরোপের নাট্যমঞ্চে ও দাম্পত্য-ধারণায় ভূমিকম্প।
## পরীক্ষায় যা ঘুরেফিরে আসে
- Nora-র transformation — "lark/squirrel" পুতুল-বউ → জালিয়াতির রহস্যধারী → চূড়ান্ত জাগরণ; বিয়ের আট বছরে প্রথম স্বামীর সঙ্গে "serious conversation"; "I have been performing tricks for you, Torvald"
- কেন Nora চলে যায় — Torvald-এর প্রতিক্রিয়াই প্রমাণ: বিপদ কাটতেই "I am saved!" (সে, Nora নয়); Nora বুঝে যায় "the wonderful thing" ঘটবে না — সে স্ত্রী-মায়ের আগে মানুষ: "I believe that before all else I am a reasonable human being"
- Torvald ও সমাজ — সমাজের চোখই তার বিবেক; মর্যাদা > ভালোবাসা; পুরুষতান্ত্রিক "সুরক্ষা"-র আসল চেহারা
- Krogstad–Mrs. Linde — বিপরীত আয়না: সত্য-স্বীকারের ভিতে দাঁড়ানো সম্পর্ক সম্ভব — মূল দাম্পত্যের ব্যর্থতা আরও স্পষ্ট হয়
- Problem play / realism — ড্রয়িংরুমে সমাজ-সমস্যার সার্জারি; well-made play-র কাঠামো নিয়ে তার প্রত্যাশা ভাঙা (মিলনান্ত নয়, প্রস্থান)
- Symbols — macaroon (ছোট অবাধ্যতা), tarantella (মৃত্যুভয়ের নাচ), ক্রিসমাস ট্রি (সাজানো সংসারের ক্ষয়), দরজার শব্দ
## উত্তরে যা মনে রাখবেন
- শেষ দৃশ্যের সংলাপ থেকে দুটো quote মুখস্থ — Nora-প্রশ্নের ৮০% ওখানেই
- Feminist-প্রশ্নে Ibsen-এর নিজের মন্তব্য ছুঁয়ে দিন: তিনি বলেছিলেন এটা "নারী-অধিকারের" নয়, "মানুষের" নাটক — তারপর দেখান কেন দুটোই সত্য
Discuss the character of Nora Hemler in play “A Doll’s House”
Or, would you consider Nora as a tragic character – Evaluate.