DCUS.online — by a student, for students · About · Accuracy Ledger
HomePapersSearchDashboard
DCUS.onlineDhaka Central University-English
Exam in ~98 days
Log inSign up

‹ ENH 407 — Literary Criticism

T. S. Eliot (Criticism)

5টি প্রশ্ন

টি. এস. এলিয়ট (সমালোচনা)

যত বেশি বছর repeat, তত বেশি probable — নিচে বছরসহ দেখুন।

## এক নজরে
T. S. Eliot — বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী কবি-সমালোচক। সিলেবাসে The Metaphysical Poets (1921) এবং Tradition and the Individual Talent (1919) — New Criticism-এর ভিত্তিপ্রস্তর।

## পরীক্ষায় যা ঘুরেফিরে আসে
- Dissociation of sensibility — The Metaphysical Poets-এর কেন্দ্রীয় ধারণা: Donne-দের যুগে ভাবনা আর অনুভূতি এক ছিল ("A thought to Donne was an experience; it modified his sensibility"); সপ্তদশ শতকের পর ভাগ হয়ে গেল — Milton-Dryden-এ চিন্তা, Romantics-এ আবেগ; আধুনিক কবিকে আবার দুটো জোড়া লাগাতে হবে — কঠিন, allusive, "difficult" কবিতা তারই ফল
- Unified sensibility — metaphysical কবিদের প্রশংসার ভিত্তি: বুদ্ধি-আবেগের সংশ্লেষ; "the intellect was immediately at the tip of the senses"
- Tradition — অতীতের সব সাহিত্য এক জীবন্ত order; নতুন লেখা এলে পুরনো order-টাই বদলে যায়; ঐতিহ্য উত্তরাধিকার নয় — "it must be obtained by great labour"; historical sense
- Impersonality theory — "Poetry is not a turning loose of emotion, but an escape from emotion"; কবি catalyst (প্লাটিনামের উপমা): ব্যক্তি-অভিজ্ঞতা রূপান্তরিত হয় নৈর্ব্যক্তিক শিল্পে; Romantic self-expression-এর সরাসরি বিরোধ
- Objective correlative (Hamlet প্রবন্ধ থেকে, প্রায়ই জিজ্ঞাসিত) — আবেগ প্রকাশের একমাত্র শিল্পপথ: "a set of objects, a situation, a chain of events" যা ওই আবেগের সূত্র হবে

## উত্তরে যা মনে রাখবেন
- Dissociation-প্রশ্নে timeline আঁকুন: Donne (ঐক্য) → Milton/Dryden (বিচ্ছেদ) → Romantics → আধুনিক (পুনর্মিলনের চেষ্টা)
- টার্ম-প্রতি এক-লাইন সংজ্ঞা + এক quote — Eliot-প্রশ্নের ফর্মুলা

Part B · Noteপ্রশ্ন 2ENH 407 · 2020

What are the similarities between modern poets and Metaphysical poets?

Part B · Noteপ্রশ্ন 5ENH 407 · 2020

How does Eliot praise Donne’s ability to unify the intellectual thoughts and sensation of feeling?

Part B · Noteপ্রশ্ন 13ENH 407 · 2020

What similarity do you find between the metaphysical poets and modern poets?

Part C · Essayপ্রশ্ন 6ENH 407 · 2020

How does Eliot defend metaphysical poets? Discuss.

Part C · Essayপ্রশ্ন 8ENH 407 · 2020

Discuss the term Dissociation of Sensibility.