DCUS.online — by a student, for students · About · Accuracy Ledger
HomePapersSearchDashboard
DCUS.onlineDhaka Central University-English
Exam in ~98 days
Log inSign up

‹ ENH 407 — Literary Criticism

Terry Eagleton

3টি প্রশ্ন

টেরি ঈগলটন

যত বেশি বছর repeat, তত বেশি probable — নিচে বছরসহ দেখুন।

## এক নজরে
Terry Eagleton (জ. 1943) — Marxist সমালোচক। সিলেবাসে The Rise of English (Literary Theory: An Introduction, 1983-র অধ্যায়): "ইংরেজি সাহিত্য" বিষয়টা কীভাবে, কেন, কার স্বার্থে তৈরি হলো — তার ইতিহাস।

## পরীক্ষায় যা ঘুরেফিরে আসে
- Literature-এর সংজ্ঞা-সমস্যা — অধ্যায়ের ভিত্তি (আগের ভূমিকা থেকে): সাহিত্যের কোনো "অন্তর্গত" সংজ্ঞা নেই — যা সমাজ মূল্যবান বলে ঠিক করে তা-ই সাহিত্য; মূল্যায়ন সবসময় ইতিহাস-নির্ভর, শ্রেণি-নির্ভর
- ধর্মের ব্যর্থতা → English-এর উত্থান — মূল থিসিস: Victorian যুগে ধর্ম শ্রমিক-শ্রেণিকে বাঁধতে ব্যর্থ হচ্ছিল; "English" এল তার বদলি হিসেবে — সস্তায় নৈতিকতা, জাতীয় গর্ব আর শ্রেণি-সমঝোতা শেখানোর হাতিয়ার; "the failure of religion" অংশটা প্রায় নিশ্চিত প্রশ্ন
- কাদের জন্য? — প্রথমে নারী আর শ্রমিক শ্রেণির জন্য (Mechanics' Institutes, extension lectures) — Oxbridge-এর "ভদ্রলোক"-দের বিষয় ছিল Classics; English ছিল "poor man's Classics"
- যুদ্ধ ও জাতীয়তাবাদ — প্রথম বিশ্বযুদ্ধে English-এর চূড়ান্ত প্রতিষ্ঠা: জার্মান philology-বিরোধী জাতীয়তাবাদ + জাতি-গঠনের সাহিত্য; Scrutiny/Leavis-দের মিশনারি উদ্যম
- Marxist পদ্ধতি — সাহিত্যকে ideology-র ইতিহাসে রেখে পড়া: শিক্ষা-প্রতিষ্ঠান ক্ষমতার যন্ত্র

## উত্তরে যা মনে রাখবেন
- থিসিস এক বাক্যে: "English rose to power on the failure of religion" — ভূমিকাতেই লিখে দিন
- Arnold এখানে ফিরে আসেন ভিন্ন চেহারায় — culture দিয়ে শ্রেণি-শান্তি: Arnold-প্রবন্ধের সঙ্গে cross-reference দিন

Part C · Essayপ্রশ্ন 4ENH 407 · 2020

Discuss the term romanticism with reference to The Rise of English.

Part C · Essayপ্রশ্ন 10ENH 407 · 2020

Discuss the crisis of modern civilization with reference to The Rise of English.

Part C · Essayপ্রশ্ন 21ENH 407 · 2020

Discuss how Eagleton links the rise of English to the crisis in modern civilization.