DCUS.online — by a student, for students · About · Accuracy Ledger
HomePapersSearchDashboard
DCUS.onlineDhaka Central University-English
Exam in ~98 days
Log inSign up

‹ ENH 407 — Literary Criticism

Edward Said — Culture and Imperialism

5টি প্রশ্ন

এডওয়ার্ড সাইদ — কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম

যত বেশি বছর repeat, তত বেশি probable — নিচে বছরসহ দেখুন।

## এক নজরে
Edward Said (1935–2003) — postcolonial criticism-এর প্রতিষ্ঠাতা-পুরুষ। সিলেবাসে Culture and Imperialism-এর Introduction (1993): সাম্রাজ্য আর সংস্কৃতি — উপন্যাস পড়ার রাজনীতি।

## পরীক্ষায় যা ঘুরেফিরে আসে
- Culture ও imperialism-এর সম্পর্ক — মূল থিসিস: সাম্রাজ্য শুধু বন্দুক-বাণিজ্যে চলেনি — সংস্কৃতিতে, বিশেষত উপন্যাসে, তার সম্মতি তৈরি হয়েছে; "The power to narrate, or to block other narratives from forming... is very important to culture and imperialism"
- Novel ও empire — উপন্যাস আর সাম্রাজ্য একসঙ্গে বেড়েছে; Austen-এর Mansfield Park-এও Antigua-র চিনিখেত — নিরীহ টেক্সটের ভেতরের colonial ভিত্তি পড়তে শেখা
- Contrapuntal reading — Said-এর পদ্ধতি (সংগীতের counterpoint থেকে): টেক্সটকে মহানগর আর উপনিবেশ — দুই ইতিহাস একসঙ্গে বাজিয়ে পড়া; যা টেক্সটে নীরব, তাকেও শোনা
- Structures of attitude and reference — সাহিত্যজুড়ে ছড়িয়ে থাকা সাম্রাজ্য-মনস্কতার জাল
- Orientalism-সংযোগ — আগের বইয়ের (1978) সারাংশ জানা থাকলে ভূমিকা লেখা সহজ: প্রাচ্য = পশ্চিমের বানানো "Other"
- আমাদের প্রাসঙ্গিকতা — উপমহাদেশের পাঠকের জন্য Said নিজের ইতিহাস পড়ার চশমা — Passage to India বা Heart of Darkness-এর উত্তরে Said-এর টার্ম ব্যবহার করলে আন্তঃপেপার সংযোগ তৈরি হয়

## উত্তরে যা মনে রাখবেন
- Contrapuntal reading-এর সংজ্ঞা + Mansfield Park উদাহরণ — এই জোড়া মুখস্থ রাখুন
- ENH 404-এর Conrad/Forster প্রশ্নেও Said প্রয়োগযোগ্য — এক পড়ায় দুই পেপার

Part B · Noteপ্রশ্ন 1ENH 407 · 2020

Why does Said write his book Culture and Imperialism?

Part B · Noteপ্রশ্ন 10ENH 407 · 2020

Or, what are the reasons for which Said has written “Culture and Imperialism”?

Part C · Essayপ্রশ্ন 9ENH 407 · 2020

How does Said appreciate English Novel in his critical essay.

Part C · Essayপ্রশ্ন 12ENH 407 · 2020

Discuss Joseph Conrad as an imperialist and anti-imperialist with reference to “Introduction to Culture and Imperialism.”

Part C · Essayপ্রশ্ন 19ENH 407 · 2020

Or, how does Edward W. Said show culture as an instrument of imperialism?