DCUS.online — by a student, for students · About · Accuracy Ledger
HomePapersSearchDashboard
DCUS.onlineDhaka Central University-English
Exam in ~98 days
Log inSign up

‹ ENH 407 — Literary Criticism

D. H. Lawrence

0টি প্রশ্ন

ডি. এইচ. লরেন্স

## এক নজরে
D. H. Lawrence সমালোচক হিসেবে — উপন্যাসের নৈতিক শক্তির সবচেয়ে আবেগি উকিল। মূল প্রবন্ধ: Why the Novel Matters ও Morality and the Novel — দর্শন-বিজ্ঞান-ধর্মের ওপরে উপন্যাসের আসন দাবি।
(নোট: সাম্প্রতিক উদ্ধার-করা প্রশ্নতালিকায় Lawrence সরাসরি নেই — সিলেবাস-তালিকা অনুযায়ী রাখা হয়েছে; প্রশ্ন-গুরুত্ব যাচাই করে পড়ুন।)

## মূল ধারণা
- "The novel is the one bright book of life" — Why the Novel Matters-এর ঘোষণা; দার্শনিক দেয় শুধু ভাবনা, বিজ্ঞানী দেয় শুধু তথ্য, সাধু দেয় শুধু আত্মা — ঔপন্যাসিকই পুরো জীবন্ত মানুষ ("man alive") ধরতে পারে
- Whole man alive — "Nothing is important but life... For this reason I am a novelist. And being a novelist, I consider myself superior to the saint, the scientist, the philosopher, and the poet"
- উপন্যাসের নৈতিকতা — Morality and the Novel: নৈতিকতা মানে উপদেশ নয় — জীবনের সম্পর্কগুলোর "trembling instability"-র সৎ উপস্থাপন; লেখক যখন দাঁড়িপাল্লায় আঙুল রাখেন (নিজের মতবাদ চাপান), তখনই উপন্যাস অনৈতিক
- জীবন-সংযোগ — শিল্পের কাজ: "reveal the relation between man and his circumambient universe, at the living moment"

## উত্তরে যা মনে রাখবেন
- Lawrence-এর সমালোচনা আবেগে লেখা — উত্তরেও তাঁর ঘোষণাগুলো quote করুন, ব্যাখ্যা পরে
- Eliot-এর নৈর্ব্যক্তিকতার পাশে Lawrence-এর প্রাণবাদ — চমৎকার contrast-প্রশ্নের জোড়া

এই টপিকের প্রশ্ন এখনো ট্যাগ হয়নি — শীঘ্রই আসছে।